আজ থেকে আবারো বাজারে মিলবে ইলিশ
আজ থেকে আবারো বাজারে মিলবে ইলিশ

আজ থেকে আবারো বাজারে মিলবে ইলিশ

বিডি নিউজ ৬৪: জেলে পাড়ায় এখন সাজসাজ রাব। জেলে পল্লীগুলোতে আনন্দ আবহ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল বুধবার থেকে ইলিশ ধরতে উপকূলীয় এলাকাসহ নদ-নদীতে নেমে পড়েছেন জেলেরা। ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার থেকে আবারো বাজারে মিলবে অমৃত স্বাদের ইলিশ।

এবারের মৌসুমে রুপালী ইলিশের প্রাচুর্য অভাবনীয়। ইলিশ আহরণের জন্য সারাদেশের জেলেরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বাণিজ্যিক ট্রলার, যান্ত্রিক-অযান্ত্রিক নৌ-যান নিয়ে বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকাসহ দেশের নদ-নদীতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কেউ পুরনো ট্রলার নতুন সাজে সজ্জিত করেছেন, কেউ নতুন করে ট্রলার তৈরি করেছেন, আবার অনেকে পুরনো ছেঁড়া জাল মেরামত করেছেন। তাদের যেন তর সইছিলো না। কবে পেরুবে ২ নভেম্বর। গত মধ্যরাতেই তারা নেমে পড়েন ইলিশ ধরায়।

এ বিষয়ে মত্স্য অধিদপ্তরের ইলিশের প্রকল্প পরিচালক এবিএম জাহিদ হাবিব বলেন, আশ্বিন মাসের চাঁদের ওপর নির্ভর করে প্রজনন মৌসুম। আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরের দিনগুলো ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়। এ কারণে এবার কিছুটা সময় পিছিয়েছে। তাছাড়া নিষেধাজ্ঞার আগে ডিমসহ ধরা পড়লেও তখন অপরিপক্ব ছিল। তিনি বলেন, প্রজনন মৌসুমে কঠোরভাবে ইলিশ ধরা বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *