বিডি নিউজ ৬৪: একুশ শতকে প্রথমবার ঘটতে চলেছে এই ঘটনা। এই নভেম্বরেই পৃথিবীর সব থেকে কাছাকাছি আসতে চলেছে চাঁদ। সর্বশেষ এ রকম দৃশ্য দেখা দিয়েছিল ১৯৪৮ সালে। অর্থাৎ গত ছয় দশক পর প্রথমবার এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে পৃথিবীর মানুষ।
চলতি বছরের ১৪ নভেম্বরই অঙ্কের হিসেবে পৃথিবীর সব থেকে কাছে আসছে চাঁদ। সাধারণ পূর্ণিমার থেকে এর মাহাত্ম্য অনেকটাই আলাদা। কক্ষপথের উপবৃত্তাকার আকৃতির কারণেই বহু বছর পরপর এই ঘটনা ঘটে। যেমন এর পরে এই ঘটনা আবার ঘটবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর।
যদিও নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্যাপারটার মধ্যে অপটিক্যাল ইলিউশনও আছে বটে। গাছ বা বড় বাড়ির মাথা থেকে দেখলে চাঁদকে অস্বাভাবিক বড় আকৃতির দেখা যাবে। তবে যতই ইলিউশন থাক, ঘটনাটি যে বিরল তা নিয়ে কোনও সন্দেহ নেই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল