বিডি নিউজ ৬৪: “আমার রক্তে বাঁচুক জীবন, চোখে আমার দেখুক ভুবন হেসে উঠুক লক্ষ প্রাণ”- এ স্লোগানে ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের মিলনায়তনে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় ও সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুর মেডিক্যাল কলেজ(ফমেক) ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান অঙ্গিকার করা হয়।
সন্ধানী, ফমেক ইউনিটের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. অরুণ কান্তি বিশ্বাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আনোয়ার হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম এ জলিল।
এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান যেমন একজন মানুষকে জীবন বাঁচাতে সাহায্য করে। তেমনি কর্ণিয়া দান করে একজন দৃষ্টিহীনকে নতুন জীবন দান করা যেতে পারে ।
সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পরে সিভিল সার্জন ডা. অরুণ কান্তি বিশ্বাস মরণোত্তর চক্ষুদান করতে অঙ্গিকারপত্রে স্বাক্ষর করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল