মেহেদীতে বিপিএল রাঙাতে চায় রাজশাহী!
মেহেদীতে বিপিএল রাঙাতে চায় রাজশাহী!

মেহেদীতে বিপিএল রাঙাতে চায় রাজশাহী!

বিডি নিউজ ৬৪: এই মুহূর্তে দেশে সর্বাধিক উচ্চারিত নামটি মেহেদী হাসান মিরাজ। আর এমন সময় বিপিএল হচ্ছে শুরু। মেহেদী রাজশাহী কিংসে। প্রথমবারের মতো খেলবেন ঘরোয়া ক্রিকেটের আলো ঝলমলে এই আসরে। ২০১৫ আসর মিস করে এবারই নতুন মালিকানায় ফেরা রাজশাহীর ব্র্যান্ড নামই এখন ‘মেহেদী’! ৪ নভেম্বর এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজশাহী।

ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট। বাংলাদেশকে ঐতিহাসিক ম্যাচ জেতানো। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সিরিজের সেরা খেলোয়াড়। সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক সিরিজেই মহানায়ক মেহেদী। উইকেটের পাশাপাশি তার কাছ থেকে রানও চাইবে দল। তাদের দলে দেশের তারকাদের মাঝে সাব্বির রহমান, মুমিনুল হক, ফরহাদ রেজা, রনি তালুকদাররা আছেন। বিদেশির তালিকায় ওয়েস্ট ইন্ডিজকে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অভিজ্ঞ ড্যারেন স্যামি, পাকিস্তানের মোহাম্মদ সামি, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা, মিলিন্দা সিরিওয়ার্দানেরা আছেন।

সাব্বির এই দলের বড় ভরসা। ব্যাট হাতে বরিশালকে গেলবার ফাইনালে নিয়েছিলেন। ফর্মে আছেন তিনি। মাঠে তার উপস্থিতি এবং অংশগ্রহণ দলের এগিয়ে যাওয়ায় সহায়ক হবে।

জাতীয় দলের সাবেক কোচ অভিজ্ঞ সারওয়ার ইমরান এই দলের প্রধান কোচ। আগের বিপিএল আসরে বরিশাল ও সিলেটের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের কোচদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি হিসাবে ধরা হয়।

রাজশাহীতে আছেন পেসার হান্ট জিতে উঠে আসা ইবাদত হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে মুগ্ধ করেছিলেন। জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশও বিশেষ পছন্দ করেন তাকে। বিপিএল থেকে নাম কামিয়ে অনেক দুর চলে যাওয়ার সুযোগ প্রথম আসরেই পাচ্ছেন ইবাদত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *