ডলার চুরির অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশি এনজিও কর্মকর্তা গ্রেপ্তার
ডলার চুরির অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশি এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

ডলার চুরির অভিযোগে নিউ ইয়র্কে বাংলাদেশি এনজিও কর্মকর্তা গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: সহযাত্রীর পাঁচ হাজার ৬০০ ডলার চুরির অভিযোগে স্থানীয় সময় রবিবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নাদিরা মল্লিক নামে এক বাংলাদেশি এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টায় আমিরাত এয়ারলাইন্সে ২০৪ বিমানে দুবাই যাত্রার প্রাক্কালে এ ঘটনা ঘটে। নাদিরা কানাডার লেজার ফাউন্ডেশন নামক একটি এনজিওর সাউথ এশিয়ান প্রতিনিধি।

পোর্ট অথরিটি পুলিশ জানায়, ঘটনার দিন চীনা নাগরিক জিনজুয়ান ঝেং চার হাজার ৩০০ ডলার এবং এক হাজার ৩০০ জাপানি ইয়েনসহ একটি ব্যাগ সিকিউরিটি পয়েন্টে রাখেন। ট্র্যান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্ট (টিএসএ) কর্মীরা সবকিছু পরীক্ষার পর ওই যাত্রীসহ নাদিরা মল্লিকও নিজ আসনে যান এবং হ্যান্ডবেগ এয়ারক্রাফটের বাঙ্কারে রাখেন। ঝেং তার ব্যাগের ভেতর থেকে নগদ অর্থ সরিয়ে ফেলা হয়েছে বলে সন্দেহ করেন। তিনি বিষয়টি এয়ারলাইন্স কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। সাথে সাথে নিরাপত্তা রক্ষীরা তৎপর হয়। পরীক্ষা করা হয় সিসিটিভি ও সার্ভিলেন্স ভিডিও। এতে দেখা যায় নাদিরা ব্যাগ  থেকে কৌশলে ডলারগুলো সরাচ্ছেন। এরপর এয়ারক্রাফটে নাদিরার হ্যান্ডব্যাগ তল্লাশি করে পুরো অর্থ পাওয়া যায়।

নিউ ইয়র্ক প্রবাসী নাদিরার দেশের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। তিনি ‘লতিফা গণসহায় অঙ্গন’ নামের একটি সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশের সিএমসি’র সদস্য। তার বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। ক্রিমিনাল কোর্টে হাজির করার পর নাদিরা মল্লিককে জামিন দেওয়া হয়। আগামী ১৫ নভেম্বর তার মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *