বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আগামী ৬ নভেম্বর রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন। ওই দিন দুপুর ২ টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছবেন। দুপুর আড়াইটায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
এক ঘণ্টা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে অবস্থানের পর বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর দলীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল