বার্সেলোনাকে হারিয়ে গার্দিওলার প্রতিশোধ
বার্সেলোনাকে হারিয়ে গার্দিওলার প্রতিশোধ

বার্সেলোনাকে হারিয়ে গার্দিওলার প্রতিশোধ

বিডি নিউজ ৬৪: বারবার বার্সেলোনার মুখোমুখি হয়। প্রতিবারই হারে ম্যানচেস্টার সিটি। কিন্তু এবার ইংল্যান্ডে নিজেদের মাঠেই কাতালানদের হারিয়ে দিল ক্লাবটি। টানা ৫ হারের পর পেল জয়। তাতে সাবেক দলের বিপক্ষে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও পেলেন প্রথম জয়। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে গেল রাতে বার্সাকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। আগের ম্যাচে হারের শোধ নেওয়া হলো গার্দিওলার।

এই ম্যাচটিকে গার্দিওলা ‘ফাইনাল’ এর ট্যাগ লাগিয়ে দিয়েছিলেন। আগের ম্যাচে বার্সার কাছে নু ক্যাম্পে ৪-০ গোলে বিদ্ধস্ত হয়ে এসেছে গার্দিওলার দল। ‘সি’ গ্রুপের এই ম্যাচটি তাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেটিতে কেভিন ডি ব্রুইন, ইলকাই গুনদোয়ানের কৃতিত্বে মনে রাখার মতো জয়ই পেয়েছে ম্যানসিটি।

লিওনেল মেসি, লুই সুয়ারেস, নেইমারের বার্সেলোনাই লিড নিয়েছিল এই ম্যাচে। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ২১ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৯০তম গোলটি করেন মেসি। নেইমারের কাছ থেকে পাওয়া পাস থেকে চমৎকার গোল করেন মেসি। এবারের আসরে আর্জেন্টাইন জাদুকরের সপ্তম গোল এটি। দুটি হ্যাটট্রিক করেছেন।

এরপর আরো আক্রমণ ঠেকিয়ে ৩৯তম মিনিটে সমতা ফেরায় ম্যানসিটি। জোড়া গোল করা গুনদোয়ানই গোলটি করেন। জার্মান মিডফিল্ডার পরের গোলটি করেছেন ৭৪ মিনিটে। ওটা জয় নিশ্চিত করে দেওয়া গোল। তবে তার আগে ৫১ মিনিট করেন ডি ব্রুইন। মাঝে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি গোমেস। এই হারের পরও ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। গ্রুপের অন্য ম্যাচে এই রানে বরুশিয়া ডর্টমুন্ড ও সেল্টিকের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *