বিডি নিউজ ৬৪: ব্রাজিলের টোকানটিনস রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গুহার ছাদ ধসে অন্তত ১০জন নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় পুলিশ জানায়, রাজ্যটির সান্তা মারিয়া শহরের কাসা দা পেদ্রো গুহায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে ৫০জনেরও অধিক ধর্মীয় উপাসক উপস্থিত ছিলেন।
এদিকে এ দুর্ঘটনায় আহত হয়ে স্থনীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন। প্রাথমিকভাবে গুহার ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল