নাটোরে অপহৃত যুবক উদ্ধার, আটক ৮
নাটোরে অপহৃত যুবক উদ্ধার, আটক ৮

নাটোরে অপহৃত যুবক উদ্ধার, আটক ৮

বিডি নিউজ ৬৪: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নাটোরে অপহৃত যুবকসহ ৮ অপহরণকারীকে মাদকসহ আটক করেছে। অপহৃত যুবকের নাম শরীফ হোসেন (১৭)। রাত প্রায় ১টার দিকে র‌্যাব-৫ মোবাইলফোনে মেসেজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার রাতে শহরের মহারাজা হাইস্কুলের পার্শ্বে বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের অপহরণকারীদের আটক করা হয় ও সেই সঙ্গে অপহৃত যুবককে উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ নাটোরের কোম্পানি কমান্ডার ও অতিরিক্তি পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বুধবার সকাল ৯টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। বর্তমানে আটকদের র‌্যাব-৫ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *