কেরানীগঞ্জে বিয়ারসহ গ্রেপ্তার ২
কেরানীগঞ্জে বিয়ারসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে বিয়ারসহ গ্রেপ্তার ২

বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় ২য় বুড়িগঙ্গা সেতুর কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যাদের গ্রেপ্তারকৃতরা হলেন, জুম্মন (২৬) ও পাভেল (২৮)।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দাসের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই)  সজল মাহমুদ এই অভিযান পরিচালনা করেন। এসআই বিপুল চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বিয়ারসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *