নতুন জুটি হয়ে ফিরছেন হর্ষবর্ধন কাপুর ও সায়মী খের
নতুন জুটি হয়ে ফিরছেন হর্ষবর্ধন কাপুর ও সায়মী খের

নতুন জুটি হয়ে ফিরছেন হর্ষবর্ধন কাপুর ও সায়মী খের

বিডি নিউজ ৬৪: বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করতে পারেনি মির্জিয়া। কিন্তু হর্ষবর্ধন কাপুর ও সায়মী খের ভেঙে পড়েননি। তার বদলে নতুন গল্প খোঁজার দিকে মন দিয়েছেন তাঁরা।
রাকেশ ওমপ্রকাশ মেহেরার ছবি মির্জিয়া। ছবিতে প্রধান দু’টি চরিত্রেই নতুন মুখ নিয়েছিলেন পরিচালক। অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর ও উষা কিরণের নাতনি সায়মী খের। ছবির ট্রেলারও যথেষ্ট সাড়া জাগিয়েছিল। কিন্তু ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি মির্জ়িয়া। তবে সেট থেকে হর্ষবর্ধন ও সায়মীর মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। তাই এবার তাঁরা আবার একসঙ্গে কাজ করতে চান।

সায়মী জানিয়েছেন, “হর্ষ আর আমি তিনটি গল্পের পিছু নিয়েছি। একটা না একটা তো হবেই। তারপর আবার আমরা একসঙ্গে কাজ করব।” তবে হাতে এখন যা কাজ আছে, তা মিটিয়ে। হর্ষবর্ধন এখন সেদিকেই নজর দিচ্ছেন। আর সায়মী মন দিয়েছেন দক্ষিণী ছবিতে। খুব শিগগিরই তিনি সেই ছবির শুটিং শুরু করবেন। ছবিটি পরিচালনা করছেন মণিরত্নম। সায়মী জানিয়েছেন, আর কয়েকমাসের মধ্যেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। ছবিটি দু’টি ভাষায় তৈরি হবে। তামিল ও তেলেগু।

শোনা যাচ্ছে, বিক্রমাদিত্য মোতওয়ানের পরবর্তী ছবি ভাবেশ যোশিতে দেখা যাবে হর্ষবর্ধন কাপুরকে। সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন রাধিকা আপ্তে। ছবিটি প্রযোজনা করার কথা ফ্যান্টম ফিল্মসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *