বিডি নিউজ ৬৪: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় মকবুল হোসেন মন্টু (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সকাল ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া গ্রামের বাঁশ ঝাড় থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মকবুল হোসেন মন্টু নারগুন ইউনিয়নের দৌলতপুর সরকারপাড়া গ্রামের প্রয়াত কলিম উদ্দীনের ছেলে। তিনি কামারের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায, গতকাল সোমবার নারগুন ইউনিয়নে নির্বাচন শেষে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা মকবুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা মকবুল ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে মকবুল ও তার স্ত্রী দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী বলেন, মকবুলকে হত্যার পর বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল