ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: ঠাকুরগাঁও সদর উপজেলায় মকবুল হোসেন মন্টু (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। তিনি নারগুন ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। এদিকে, সোমবার অনুষ্ঠিন নারগুন ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নারগুন ইউনিয়নের নির্বাচন শেষে সোমবার আওয়ামী লীগের কর্মীরা মকবুলের বাড়িতে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে মকবুল ও তার পরিবারের লোকজন পালিয়ে যান। ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, তাদের ধারণা মকবুলকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *