দেশে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে
দেশে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

দেশে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

বিডি নিউজ ৬৪: বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিস (টাইপ-২) রোগের প্রবণতা ক্রমেই বাড়ছে। বিশ্বের মোট ডায়াবেটিস রোগীর ৩৫ শতাংশই এই দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশেও ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ডায়াবেটিস সচেতনতা কার্যক্রম ও ডায়াবেটিস ক্যাম্পে সচেতনামূলক এক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

২০২৫ সালের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ ডায়াবেটিসে ভুগবে বলে আশংকা করা হচ্ছে। তখন বাংলাদেশে এ রোগীর সংখ্যা দাড়াবে দুই কোটির বেশি। তিনি বলেন, বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত খাদ্যাভাস, শারীরিক শ্রম ও ব্যায়াম এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে। দেশে নারীদের বেশি ডায়াবেটিসে ভুগতে দেখা যাচ্ছে। উন্নয়নশীল দেশে পুরুষরা বেশি ভুগছে।

তিনি আরও বলেন, ডায়াবেটিসের কোনো উপসর্গ থাক না থাক যেকোনো অপারেশন বা অন্যান্য অসুখে রোগীর রক্তের গ্লুকোজ মাপা রুটিন হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিস ধরা পড়লে সহজে নিয়ন্ত্রণ করা যায় আর ধরা পড়তে দেরি হলে, অনেক অঙ্গ-প্রতঙ্গের ক্ষতির কারণ হয়। উল্লেখ্য, এ স্বাস্থ্যসেবা কর্মসূচি মোট ৪ দিন ধরে চলবে। সকাল থেকেই ডিআরইউর সদস্যরা এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে সেবা গ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *