প্রেমের ফাঁদে প্রিয়াঙ্কা চোপড়া
প্রেমের ফাঁদে প্রিয়াঙ্কা চোপড়া

প্রেমের ফাঁদে প্রিয়াঙ্কা চোপড়া

বিডি নিউজ ৬৪: তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সহকর্মী। বিগত বেশ কয়েক মাস ধরে দুজন একসঙ্গে কাজ করছেন। অ্যাকশন বা ইন্টিমেট সিন- সবেতেই তাদের দুজনের রসায়ন নজর কেড়েছে লাখো দর্শকের।

জেক ম্যাকলাফলিন। প্রিয়াঙ্কা-জেকের অন স্ক্রিন কেমিস্ট্রি ‘কোয়ান্টিকো’র সেশন ২ এর কিছু দৃশ্য ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়। কিন্তু এবার দুজন ধরা পড়লেন ‘অফ ডিউটি’তে। দুজনকে একসঙ্গে দেখা গেছে একটি অচেনা এলাকায়, জঙ্গলে। ঠিক কী কারণে ওঁরা জঙ্গলে গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে ‘কোয়ান্টিকো’র প্যারিশ আর বুথ ক্যামেরায় ধরা পড়েছেন বেশ খোশমেজাজেই। মার্কিন মুলুকে ব্যাপক আলোচিত এই জুটির সদ্য প্রকাশিত এই ‘অরণ্য অভিসার’ এর ছবিই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে বলে রাখা ভালো, এ দৃশ্যটিও ক্যামেরাবন্দি করা হয়েছে ‘কোয়ান্টিকো সেশন ২’ এর জন্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *