বিডি নিউজ ৬৪: প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ সালে হোয়াইট হাউজে দিওয়ালি বা দীপাবলি উদযাপন করেছিলেন বারাক ওবামা। এ বছর প্রেসিডেন্ট অফিসে (ওভাল অফিস) প্রদীপ জ্বালিয়ে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তা উদযাপন করলেন বারাক ওবামা। সেই সঙ্গে দীপাবলি উপলক্ষে হৃদয়কে ছুঁয়ে যাওয়া এক বার্তাও দেন বারাক ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার সময় প্রায় শেষ। শিগগিরই তার মেয়াদ শেষ হয়ে যাবে। ৮ নভেম্বর নির্বাচনে হিলারি ও ট্রাম্পের মধ্যে জয়ী প্রার্থী বারাক ওবামার বর্তমান অফিস ও বাসভবনে বসবাস করবেন। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচাইতে বহুমুখী বলা হয় বারাক ওবামাকে। তিনি ধর্ম-বর্ণ ভেদে সকল গোষ্ঠীর কাছে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ছিলেন বলেও জানায় স্টোরি পিক ডটকম।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল