৬১ থেকে ৩৩ নম্বরে মেহেদী!
৬১ থেকে ৩৩ নম্বরে মেহেদী!

৬১ থেকে ৩৩ নম্বরে মেহেদী!

বিডি নিউজ ৬৪: নজরকাড়া পারফর্মেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের টিনএজ স্পিনার মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রামে অভিষেক ম্যাচে ৭ উইকেট নিয়ে টেস্ট বোলারদের শীর্ষ ১শ জনের তালিকায় প্রথমবারের মত প্রবেশ করেই ৬১ নম্বরস্থানে জায়গা করে নেন তিনি। এরপর ঢাকা টেস্টে আরও ১২ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ের ৩৩ নম্বরস্থানে উঠে এসেছেন দুর্ধর্ষ স্পিনার মেহেদী। ৪৬৩ রেটিং নিয়ে ৩৩নম্বর স্থানটি এখন মেহেদীর দখলে। ঢাকা টেস্টে ৫ উইকেট নিয়েও র‌্যাংকিং তালিকায় উপরে উঠতে পারেননি সাকিব আল হাসান। আগের স্থানেই আছেন তিনি। এক ধাপ অবনতি হয়েছে তাইজুল ইসলামের।

ঢাকা টেস্টে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে রেকর্ড বইয়ের অনেক জায়গাতেই নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেন মেহেদী। বল হাতে দুরন্ত পারফরমেন্সের সুবাদে র‌্যাংকিং-এ চোখে পড়ার মত উন্নতি করেছেন তিনি। র‌্যাংকিং-এ ৩৩ নম্বরে উঠে আসেন ১৯ বছর বয়সী মেহেদী। ঢাকা টেস্টে ম্যাচ ও সিরিজ সেরাও হন তিনি।

চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়ে দু’ধাপ এগিয়ে র‌্যাংকিং-এ ১৫ নম্বর স্থানে উঠে আসেন সাকিব। তাই ১৫তম স্থানে থেমে ঢাকা টেস্ট খেলতে নামেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯০ রানে ৫ উইকেট নেন সাকিব। তারপরও র‌্যাংকিং-এ কোন উন্নতি হয়নি তার। আগের স্থানেই রয়েছেন তিনি। তবে ২১ রেটিং বেড়েছে সাকিবের।

চট্টগ্রাম টেস্টে ৪ উইকেট নিয়ে র‌্যাংকিং-এ ছয়ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে আসেন তাইজুল। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে উইকেট শুন্য ছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তাই এক ধাপ পিছিয়ে ৩৭তম স্থানে নেমে গেছেন তাইজুল।

বাংলাদেশ বোলারদের টেস্ট র‌্যাংকিং :

পূর্বের র‌্যাংকিং বর্তমান র‌্যাংকিং বর্তমান রেটিং খেলোয়া
১৫ ১৫ ৬৭২ সাকিব আল হাসান
৬১ ৩৩ ৪৬৩ মেহেদি হাসান মিরাজ
৩৬ ৩৭ ৪৩৬ তাইজুল ইসলাম
৫০ ৫১ ৩০৭ জুবায়ের হোসেন
৫৯ ৬১ ২৬৩ মাহমুদুল্লাহ রিয়াদ
৭৯ ৮০ ১৫১ মুস্তাফিজুর রহমান
৭৯ ৮১ ১৫০ শফিউল ইসলাম
৮৩ ১২৭ শুভাগত হোম
৮৫ ৮৬ ১১৮ নাসির হোসেন
৯১ ৯২ ৯১ মোহাম্মদ শহীদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *