দিল্লিতে দিওয়ালি উৎসবে দূষণের মাত্রার রেকর্ড
দিল্লিতে দিওয়ালি উৎসবে দূষণের মাত্রার রেকর্ড

দিল্লিতে দিওয়ালি উৎসবে দূষণের মাত্রার রেকর্ড

বিডি নিউজ ৬৪: ভারতের রাজধানী দিল্লিতে দিওয়ালি বা দীপাবলী উৎসবের একদিন পর সেখানকার ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশের ছবি স্থানীয় বাসিন্দারা শেয়ার করছে এবং নিজেদের ক্ষোভ প্রকাশ করছে। অথচ আগের দিনই সেখানে দিওয়ালি উৎসবের আনন্দে হাজার হাজার আতশবাজি ফুটানো হয়েছে। দিওয়ালি উৎসবের অন্যতম অংশ হলো বাসাবাড়িতে আলো প্রজ্বলন ও আতশবাজি পোড়ান। কিন্তু এই আতবাজি পোড়ানর জন্য বাতাস অনেক বেশি দূষিত হয়ে যায়। আর এই বছর দিওয়ালি উৎসবে বাতাসে দূষণের মাত্রা রেকর্ড ছাড়িয়েছে।

বাতাসে ধূলিকণার মাত্রার নিরাপদ সীমা ধরা হয় প্রতি কিউবেক মিটারে ১০০ মাইক্রোগ্রাম, কিন্তু এবার দিল্লিতে ধূলিকণার মাত্রা প্রতি কিউবেক মিটারে ৯৯৯ মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দিল্লির স্থানীয় সরকার গত সপ্তাহে এক ঘোষণায় জানিয়েছিল দূষণের মাত্রা কমানোর জন্য তারা বিশুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করবে। যদিও সেটি হয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে না। সোমবার সকালে দিল্লির বিভিন্ন এলাকার যেসব ছবি টুইটারে পোস্ট করেছেন সেখানকার বাসিন্দারা তাতে দেখা যাচ্ছে একধরনের ধোঁয়াশায় পুরো শহর আচ্ছন্ন। অনেকে ছবি পোস্টের সাথে নিজেদের ক্ষোভও ঝেড়েছেন।

তারুণ কুমার নামে একজন তার এলাকা সরাই খেইল খানের ছবি পোস্ট দিয়ে বলেছেন সেখানে কিছুই দেখা যাচ্ছে না। মিনাক্ষী কান্ডাওয়াল লিখেছেন, দিওয়ালির পরদিনের সকাল-আনন্দ বিহার থেকে নয়ডা যাবার পথে ধোঁয়াশায় ঢাকা রাস্তা। শেখ হারুন নামে একজন তার পোস্টে লিখেছেন সম্ভবত আমরা ভারতীয়রাই একমাত্র জাতি যারা এ রকম পরিবেশ তৈরির জন্য টাকা দেই আর প্রার্থনা করি। ছবি দেখে মনে হচ্ছে রাত, অথচ এখন দিনের উজ্জ্বল আলো থাকার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *