বিডি নিউজ ৬৪: স্থগিত হওয়ায় চাঁদপুরের বিভিন্ন উপজেলার ৩৬টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থকে চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ১৪টি, চান্দ্রা এবং রামপুর ইউনিয়নের আরো ছয়টি, হাইমচরের চারটি, মতলব উত্তরের পাঁচটি, ফরিদগঞ্জের পাঁচটি এবং শাহরাস্তির দুইটি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলছে।
সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ সৃষ্টি হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া অন্যান্য কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল