কালীগঞ্জের ২ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
কালীগঞ্জের ২ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কালীগঞ্জের ২ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিডি নিউজ ৬৪: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও শিমলা-রোকনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন ও সদস্য পদে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়গ্রাম ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০০১ ও নারী ভোটার ৮ হাজার ৬৭৫ জন।

অপরদিকে, সিমলা-রোকনপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬২১ ও নারী ভোটার রয়েছে ৩ হাজার ৫০৩ জন।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১ প্লাটুন বিজিবি মোতায়েনসহ পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মেতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *