ফেনীর ১১ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ফেনীর ১১ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফেনীর ১১ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিডি নিউজ ৬৪: ফেনী সদর, ফুলগাজী ও পরশুরাম উপজেলার স্থগিত থাকা ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সীমানা নিয়ে আইনি জটিলতা ও বিভিন্ন কারণে সদরের দুটি, ফুলগাজীর ছয়টি ও পরশুরামের তিনটি ইউপির নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

‌ইউনিয়নগুলো হলো, ফেনী সদরের বালিগাঁও ও ধর্মপুর ইউনিয়ন, ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, মুন্সিরহাট, জিএমহাট, আমজাদহাট, আনন্দপুর ও দরবারপুর ইউনিয়ন এবং পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বকসমাহমুদ ইউনিয়ন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান, ফেনীর পুলিশ সুপার রেজাউল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *