বিলুপ্ত ছিটমহলের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
বিলুপ্ত ছিটমহলের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

বিলুপ্ত ছিটমহলের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

বিডি নিউজ ৬৪: উৎসবমুখর পরিবেশে লালমনিরহাট জেলার ছিটমহলভুক্ত ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৭০ বছর পর বাংলাদেশি হিসেবে ভোট দিলেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বছরের পর বছর যারা ভোট দেখেছেন কিন্তু দিতে পারেননি আজ তাদের সেই স্বপ্ন পূরণ হলো। লালমনিরহাট জেলার তিন উপজেলার ছিটমহলভুক্ত ৮টি ইউনিয়ন হলো লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট, হাতীবান্ধার গোতামারী, পাটগ্রামের বুড়িমারী, শ্রীরামপুর, জগতবেড়, কুচলীবাড়ি, জোংড়া ও পাটগ্রাম।

এ বিষয়ে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেনি। এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটেনি। তবে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই মধ্য রাতে ছিটমহল বিনিময়ের মাধ্যমে দীর্ঘ ৬৮ বছরের বন্দি জীবনের মুক্তি মিলে ভারত বাংলাদেশের ১৬২টি ছিটমহলের কয়েক হাজার মানুষের। যার মধ্যে ১১১টি বাংলাদেশের এবং বাকি ৫১টি ভারতের ভুখণ্ডে যুক্ত হয়। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি এবং নীলফামারীতে রয়েছে ৪টি। লালমনিরহাটের ৫৯টি ছিটমহলের মধ্যে সদর উপজেলায় ২টি, হাতীবান্ধা উপজেলায় ২টি ও পাটগ্রাম উপজেলায় ৫৫টি অবস্থিত। পাটগ্রামের ৫৫টির মধ্যে ১৭টি ছিটমহল জনবসতিশূন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *