ই-মেইল কেলেঙ্কারিতে কি হেরে যাবেন হিলারি?
ই-মেইল কেলেঙ্কারিতে কি হেরে যাবেন হিলারি?

ই-মেইল কেলেঙ্কারিতে কি হেরে যাবেন হিলারি?

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারির বিরুদ্ধ ওঠা ই-‌‌মেইল ‌ঘটনার তদন্ত নতুন করে শুরু করতে চলেছে এফবিআই। নির্বাচনের ১০ দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এভাবে নতুন করে নড়েচড়ে বসায় অপ্রস্তুত হিলারি। তাই ফ্লোরিডার এক নির্বাচনী জনসভায় সমর্থকদের সামনে পেয়ে এই পদক্ষেপকে অভূতপূর্ব বলে সমালোচনা করলেন তিনি।

শনিবারের ওই সভায় হিলারি জানান, বিষয়টা খুব অদ্ভুত। ন্যূনতম তথ্যের ওপর ভিত্তি করে নির্বাচনের দিন কয়েক আগে এ ধরনের একটা সিদ্ধান্ত শুধু অদ্ভুত নয়, নজিরবিহীনও। তার সংযোজন, ‘‌এতে ভোটাররা সমস্যায় পড়বেন। কারণ পুরো বিষয়ের ওপর আলোকপাত করলে বুঝতে সুবিধা হয়। তাই আমি কোমেকে ফোন করে বলেছি গোটা বিষয়টা সামনে আনতে। তাদের হাতে যে-‌নথি ও তথ্যপ্রমাণ রয়েছে, তা একটা টেবিলে রাখতে বলেছি।’

তাকে এভাবে বিপাকে ফেলার পিছনে তিনি ট্রাম্পেরও হাত দেখছেন। ফ্লোরিডার জনসভায় রিপাবলিকান পদপ্রার্থীকে তোপ দেগে হিলারি বলেন, ‘‌শেষের কয়েকটা দিনেও ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছেন মার্কিন নাগরিকদের বিভ্রান্ত করে ভুল পথে চালিত করতে। কিন্তু আমি মনে করি, এই কৌশল বন্ধ হওয়া উচিত। এই অভিসন্ধি সফল হবে না বলেই আমার বিশ্বাস।’

তবে সাধারণ নির্বাচনের দিন কয়েক আগে এফবিআইয়ের সিদ্ধান্তে হিলারি বিপাকে পড়ায় ফের তেড়েফুঁড়ে আসরে রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী। কলোরাডোর একটি জনসভায় মার্কিন বিচার দপ্তরকে কাঠগড়ায় তুলে তার মন্তব্য, ই-মেইল কেলেঙ্কারির তদন্তে হিলারিকে নিরাপত্তা দিতে উঠেপড়ে লেগেছে বিচার দপ্তর। এদিকে, আবার নতুন করে ই-মেইল কেলেঙ্কারির তদন্ত শুরু হওয়ার বিড়ম্বনার মধ্যেই সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের থেকে মাত্র ২ ‌পয়েন্ট এগিয়ে হিলারি। গত সপ্তাহে ১২ পয়েন্টে এগিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

কিন্তু চলতি সপ্তাহের সমীক্ষা দাবি করেছে, ৪৭ শতাংশ ভোট তাঁর পক্ষে আর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দিকে ঝুঁকে ৪৫ শতাংশ। গত সপ্তাহে যে-হিসেব ছিল যথাক্রমে ৫০ ও ৪২ শতাংশ। অন্য দিকে, এবার বিশ্বখ্যাত মার্কিন তারকা জেনিফার লোপেজের সমর্থন কুড়িয়ে নিলেন হিলারি ক্লিন্টন। মায়ামির এক জনসভায় মার্কিন এই পপ-তারকা ও অভিনেত্রীর সঙ্গে হিলারিকে এক মঞ্চে দেখা গেছে। সেখানেই গান গেয়ে ডেমোক্র্যাট পদপ্রার্থীর প্রতি সমর্থন জানান জে লো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *