বাংলাদেশের রেকর্ডের রাজ্যেও সবার উপরে মেহেদী
বাংলাদেশের রেকর্ডের রাজ্যেও সবার উপরে মেহেদী

বাংলাদেশের রেকর্ডের রাজ্যেও সবার উপরে মেহেদী

বিডি নিউজ ৬৪: অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ, টেস্ট ক্রিকেটের রেকর্ডের পাতায় পাতায় ভরে তুললেন নিজের নাম। ক্যারিয়ারে মাত্র দুই টেস্ট খেলেই রেকর্ড বইয়ের বহু জায়গায় নিজের নাম লিখলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৯ উইকেট নিয়েছেন মেহেদী। ফলে ইংলিশদের সামনে দুর্ধর্ষ এক বোলার হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকা টেস্টে ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন এই টিনএজ বোলার। তাই বিশ্বের রেকর্ড ও বাংলাদেশের রেকর্ডের বইয়ে তার নাম উঠেছে অনায়াসে।

ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ২৯৭ রানে ১৯ উইকেট নিয়ে এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মেহেদী। এক সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৮ উইকেট শিকারের রেকর্ডটি এতোদিন ভাগাভাগি করে দখলেই রেখেছিলেন এনামুল ও সাকিব। এবার রেকর্ডের শীর্ষস্থানটি এককভাবে দখলে নিলেন মেহেদী।

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের সিরিজে ৩০০ রানে ১৮ উইকেট নিয়েছিলেন এনামুল। আর ২০১৪ সালে ঐ জিম্বাবুয়ে বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে ৩২৯ রানে ১৮ উইকেট নিয়েছিলেন সাকিব।

এই তালিকায় ১৭টি করে উইকেট নিয়ে পরের স্থানেই আছেন তাইজুল ইসলাম ও মোহাম্মদ রফিক। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে ৩ ম্যাচের সিরিজে ১৭ উইকেট নিয়েছিলেন তাইজুল। আর ২০০৩ সালে পাকিস্তান সফরে তিন ম্যাচের সিরিজে ১৭ উইকেট নেন রফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *