কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি এবাদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। গতকাল রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান এবাদুল মুন্সি বলেন, “রবিবার দিবাগত রাত ৩টার দিকে ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির নিচতলার দরজা ভেঙে ঘুমন্ত কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোতলায় গিয়ে তাদের দিয়ে বাড়ির অন্যদেরকে ডেকে ওঠায়। এরপর ডাকাতদল অস্ত্রের মুখে একে একে বাড়ির সবাইকে বেঁধে ফেলে। আমাকেও মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে তারা। এ সময় সাড়ে চার লাখ টাকা এবং ৭০-৮০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে ডাকাতদল চলে যায়।” এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *