সৈয়দপুরে নারীদের ঋতুকালীন স্বাস্থ্য বিষয়ে সেমিনার
সৈয়দপুরে নারীদের ঋতুকালীন স্বাস্থ্য বিষয়ে সেমিনার

সৈয়দপুরে নারীদের ঋতুকালীন স্বাস্থ্য বিষয়ে সেমিনার

বিডি নিউজ ৬৪: নীলফামারীর সৈয়দপুরে মোনালিসা উইমেন্স ক্লাবের আয়োজনে নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় শহরের বিমানবন্দর সড়কে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের নিয়ে ‌এ সেমিনার করে বসুন্ধরা গ্রুপ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান কিশোর।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন সৈয়দপুরের গাইনি বিশেষজ্ঞ ডা. অমৃতা আগরওয়ালা।

এতে জানানো হয়, মোনালিসা উইমেন্স ক্লাব একটি সাধারণ প্লাটফরম, যেখানে নারীরা তাদের চিন্তা চেতনাকে অন্যের সঙ্গে ভাগাভাগি করার পথ খুঁজে পাবে এবং নারীত্বকে উদ্যাপন করতে পারবে। এ লক্ষ্য থেকেই মোনালিসা উইমেন্স ক্লাব নারীদের ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন স্কুল-কলেজগুলোতে সেমিনার করে যাচ্ছে।

সেমিনারে বলা হয়, একটি বিশ্বস্ত ব্র্যান্ড ‘মোনালিসা স্যানিটারি ন্যাপকিন’ বিগত ২০০৪ সাল থেকে নারীদের স্বাস্থ্য ও হাইজিন ব্যবস্থাপনায় বাজারে সুপরিচিত একটি স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড। মোনালিসা উইমেন্স ক্লাবের সব সদস্য নারী হওয়ায় নারীরা অবলীলায় তাদের সব  ধরনের যোগাযোগে স্বাচ্ছন্দ্য অনুভব করবে এবং যে কোনো কর্মকাণ্ডে সক্রিয় ও সাবলীল অংশগ্রহণ করতে পারবে।

সেমিনারটি সঞ্চালনায় ছিলেন মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের (ব্র্যান্ড) হাইজিন প্রোডাক্টস সিলভিয়া জাহাঙ্গীর।

সেমিনারে শেষে মোনালিসা উইমেন্স ক্লাবের ফ্রি রেজিস্ট্রেশন ও ছাত্রীদের নতুন মোড়কের মোনালিসা ন্যাপকিন স্যাম্পল হিসেবে বিতরণ করা হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির নবম ও একাদশ শ্রেণির সাড়ে ৩০০ ছাত্রী অংশ নেয়। সেমিনারে অন্যদের মধ্যে বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ (ব্র্যান্ড) হাইজিন প্রোডাক্টস শেখ রিফাত জিসান, রাজশাহী ও রংপুর জোনের ডেপুটি সেলস্ ম্যানেজার এম এম নাজমুল হাসান, টেরিটরি সেলস্ এক্সিকিউটিভ (রংপুর) জিয়াউর রহমান, টেরিটরি সেলস্ এক্সিকিউটিভ (দিনাজপুর) মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *