কাল মাগুরার মহম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন
কাল মাগুরার মহম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

কাল মাগুরার মহম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

বিডি নিউজ ৬৪: সীমানা জটিলতায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ থাকা মাগুরার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে শালিখা ও শ্রীপুরের তিন ইউনিয়নে স্থগিত থাকা পাঁচ কেন্দ্রের ভোট।

মহম্মদপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থীসহ চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৪২ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড মেম্বার পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪২১ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৩৪৮ জন ও পুরুষ ভোটার ৯ হাজার ৭৩ জন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য এ ইউনিয়নের ৯ কেন্দ্রের মোট ৫০টি বুথে  ৯ জন প্রিসাইডিং অফিসার, ৫০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১০০ জন পোলিং অফিসার থাকবেন। এ ছাড়া পুলিশ র‍্যাব বিজিবি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী। সীমানা জটিলতার মামলায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় এ ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিল।

এদিকে, আওয়ামী লীগের দুই প্রার্থীর সহিংসতার কারণে গত ২৩ এপ্রিলের নির্বাচনে স্থগিত শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৭ মে স্থগিত শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পুনঃভোটগ্রহণ হবে আগামীকাল। শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার ২০৭৯ ও বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার এক হাজার ৩১৩ জন।

অন্যদিকে, একইদিনে পুন:ভোট হবে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের ৩ নম্বর  ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে। এ ওয়ার্ডের তিন কেন্দ্রে মোট ভোটার পাঁচ হাজার ২১৮ জন। দুই মেম্বার প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ২৩ এপ্রিলের নির্বাচনে এ  ওয়ার্ডে উল্লেখিত পদের  ফল স্থগিত ঘোষিত হয়। এসব কেন্দ্রে মোট ভোটার পাঁচ ২১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *