বাগমারার ১১৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
বাগমারার ১১৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বাগমারার ১১৫ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

বিডি নিউজ ৬৪: রাজশাহীর বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬টি ইউনিয়নের ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পুলিশ। সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রবিবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ১৪৫টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৪২ হাজার ৫২৪ ভোটার। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ৪৩১ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৯৩ জন।

১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪৩৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। রাজশাহী জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২২টি অধিক ঝুঁকিপূর্ণ। অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত একজন করে এসআই দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের দিন বাগমারায় ৪ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবেন। এর মধ্যে পুলিশ রয়েছেন ১ হাজার ৩৭৬ জন। প্রতি ৫০ জন ভোটারের জন্য একজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেওয়া হয়েছে। অন্যরা বিজিবি, র‌্যাব ও আনসার-ভিডিপি সদস্য। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে দুইটি করে মোট ৩২টি স্টাইকিং টিম কাজ করবে। প্রতিটি টিমে একজন করে ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *