বিগ বাজেটের মিউজিক ভিডিও 'ভালোবাসি কেন'
বিগ বাজেটের মিউজিক ভিডিও 'ভালোবাসি কেন'

বিগ বাজেটের মিউজিক ভিডিও ‘ভালোবাসি কেন’

বিডি নিউজ ৬৪: সঙ্গীত শিল্পী শিল্পী কাজল বিল্লাহ নিয়ে আসছেন বিগ বাজেটের মিউজিক ভিডিও ‘ভালোবাসি কেন।’  সংগীত যার নেশা, পেশায় একজন সফল ব্যবসায়ী হলেও সংগীতেও রয়েছে তার দক্ষতা।

কানাডা প্রবাসী কাজল বিল্লাহ সঙ্গীতের প্রতি তীব্র আগ্রহ নিয়ে অনেকদূর এগিয়েছেন, এগিয়ে যেতে চান আরো অনেকটা পথ। কাজল বিল্লাহ’র ইতি মধ্যে বেশ কিছু রবীন্দ্র সংগীত, ফোক গান, আধুনিক গান সহ অনেক গুলো গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এবার ‘ভালোবাসি কেন’  গানের মিউজিক ভিডিও ভিডিওটি আসছে সিডি চয়েসের ব্যানারে।

কাজল বিল্লাহ বলেন, সঙ্গীত আমার নেশা। সঙ্গীতকে ধারণ করে, সঙ্গীতে সম্মোহিত হয়েই বেঁচে থাকতে চাই সুদীর্ঘকাল। নিজের গলায় চেষ্টা করি ভালো কিছু করার। ‘ভালোবাসি কেন’ হচ্ছে আমার সেই প্রচেষ্টার ফল।  শ্রোতা হৃদয় স্পর্শ করলেই আমার স্বার্থকতা দীপ্যমান হবে।  সকলের নিকট শুভকামনা ও দোয়া  চেয়েছেন কণ্ঠশিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *