৭৮ রান করে ফিরলেন ইমরুল
৭৮ রান করে ফিরলেন ইমরুল

৭৮ রান করে ফিরলেন ইমরুল

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরিটা পাবেন কি ইমরুল কায়েস? মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তখন এই প্রশ্নটা উচ্চারিত হচ্ছে। কিন্তু চমৎকার ব্যাট করতে তাকা ইমরুলকে ৭৮ রানেই ফিরিয়ে দিলেন মঈন আলি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চতুর্থ উইকেট পড়ল। বাংলাদেশের রান তখন ২০০। ১৭৬ রানের লিড। সাকিব আল হাসানের (১৬) সাথে যোগ দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

২১ ও ৪৩। চট্টগ্রাম টেস্টে এই ছিল ইমরুল কায়েসের স্কোর। তবে ইংল্যান্ডের বিপক্ষে তার শ্রেষ্ঠত্বের গল্পটা শুরু বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ থেকে। সীমিত ওভারের ম্যাচটিতে সেঞ্চুরি করেছিলেন। বিস্ফোরক সেই ১২১ রানের ইনিংসের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও খেলে ফেলেন ১১২ রানের চমৎকার ইনিংস। পরের দুই ওয়ানডে ইনিংস ১১ ও ৪৬ রানের। তবে ইমরুলই এবার ইংল্যান্ডের বিপক্ষে বড় কিছুর পথ দেখিয়েছেন সবার আগে। সেই তিন এবার মঈনের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলেন। দলকে ভালো কিছুই দিলেন বটে। কিন্তু সেঞ্চুরিটা মিস করলেন।

প্রথম ইনিংসে ২২০ রানে অল আউট হয় বাংলাদেশ। এরপর ইংল্যান্ডকে ২৪৪ রানে অল আউট করে। ওই ২৪ রানের লিড পেরিয়ে যেতে শনিবারের শেস সেশনের শুরুতে ৫.১ ওভার খেলতে হয় বাংলাদেশকে। তামিম ইকবাল আক্রমণাত্মক ৪০ রানে ইনিংসের টোনটা সেট করে দিয়ে গেছেন। ইমরুলের সাথে তার ওপেনিং জুটি ছিল ৬৫ রানের। মুমিনুল হক ১ রানে বিদায় নিলেন। কিন্তু মাহমুদ উল্লাহর সাথে তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন ইমরুল। কিন্তু কাল দিনের শেষ বলে বাজে শট খেলে মাহমুদ উল্লাহ আউট হন। ৪৭ রান করে গেছেন তিনি।

৩ উইকেটে ১৫২ রানে এই দিন শুরু বাংলাদেশের। ১২৮ রানের লিড নিয়ে। সাকিবকে নিয়ে ইমরুল সেই লিড বাড়িয়ে একসময় থামেন। চতুর্থ উইকেট জুটিতে প্রথম ঘণ্টাতে ৪৮ রানের জুটি তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *