হ্যাটট্রিক করে ফর্মে ফিরলেন রোনালদো
হ্যাটট্রিক করে ফর্মে ফিরলেন রোনালদো

হ্যাটট্রিক করে ফর্মে ফিরলেন রোনালদো

বিডি নিউজ ৬৪: গোল খরায় ভুগছিলেন। সেটি ঘুঁচালেন। আর কি স্টাইলের সাথেই না ক্রিস্তিয়ানো রোনালদো ফিরলেন গোলে! ক্লাব ফুটবলে মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। একটি পেনাল্টিও মিস করেছেন। আর স্প্যানিশ লা লিগায় গেল রাতে তার ক্লাব রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে আলাভেসকে।

একই রাতে নিচের দল গ্রানাদার সাথে মাত্র ১-০ গোলের জয় পেয়েছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ঠিকই উঠে এসেছে লিগ চ্যাম্পিয়ানরা। রিয়াল ২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে।

সাম্প্রতিক সময়ে রোনালদো গোল পাচ্ছিলেন না বলে নানা কথা হচ্ছিল। তার দিকে চোখ ছিল সবার। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সমর্থকদের দুয়ো শুনেছিলেন। কিন্তু এস্তাদিও মেন্দিজোরোজায় রিয়ালকে আনন্দে ভাসালেন সিআরসেভেনই। খেলার ৭ মিনিটেই অবশ্য আলাভেস চমকে দিয়ে লিড নেয়। দশ মিনিট পর সমতা আনেন রোনালোদোই। ওটা পেনাল্টি স্পট থেকে গোল। এর পর আরো একটি গোল করলেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করার সুযোগ এল। কিন্তু মিস করলেন রোনালদো। আলভারো মোরাতা রিয়ালের তৃতীয় গোলটি করেছেন। তবে খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক আগে হ্যাটট্রিক করে ফেলেন রোনালদো।

নানা কথার মাঝেও কোচ জিনেদিন জিদান রোনালদোর পক্ষ নিয়েছিলেন। এবার হ্যাটট্রিক দিয়ে রোনালদো ফর্মে ফেরার পর জিদান বলেছেন, “ক্রিস্তিয়ানোর কাছে আমাদের সবসময় গোলের দাবি থাকে। তব সেব দিক দিয়েই তো ভালো সে।” জিদানের কোচিংয়ে এখন ২৬ ম্যাচে অপরাজিত রিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *