বিডি নিউজ ৬৪: সোশ্যাল মিডিয়ায় আনুশকা শর্মার একটি ছবি ভাইরাল হয়ে যায়। আর সেই ছবি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ভারতজুড়ে অনেক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে অ্যায় দিল হ্যায় মুশকিল। এখন সেই সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন আনুশকা। হয়তো সোশ্যাল মিডিওয়ার দিকে তাকানোরই সময় নেই। কিন্তু একটি কুকুরের সঙ্গে চুমুর দৃশ্য ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। একজন ছবিটি শেয়ার করে লিখেছেন, আরে থামো কি করছ, কি করছ, এটা তো বিরাট কোহলি না। ‘ এই ধরনের অজস্র মন্তব্যে তোলপাড় আনুশকার ছবিটি।
কিন্তু আসলে কি হয়েছিল? আনুশকা পোষ্যের সাথে একটি গান গান খেলা করছিলেন। মুখের সামনে নিয়ে গান গাওয়ার চেষ্টা করেন। কিন্তু পোষ্য সাড়া দিচ্ছিল না। আনুশকাও ক্রমাগত মুখ বাড়াচ্ছিলেন। এবার পোষ্য সাড়া দিল, সাথে সাথে মুখ বাড়িয়ে আনুষকার মুখ কামড়ে ধরতে চেষ্টা করে। আনুশকা মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ক্যামেরায় ধারণ হয়ে যায় পুরো বিষয়টি। মজার বিষয় যশরাজ ফিল্মসের ইন্সটাগ্রামেই ভিডিওটি শেয়ার করা হয়। পরে জানা যায় এটিও করণের ছবির প্রচারের একটি অংশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল