বিডি নিউজ ৬৪: রাজধানীর ভাটারার নুরের চালা এলাকায় ৫ম শ্রণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল আটটায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বাচ্চু মিয়া ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
ছাত্রীর বাবা বলেন, সকালে তার মেয়েকে স্থানীয় শাহীন (২৫) ও নাজমুল ডেকে নিয়ে পাশের সমির উদ্দিন মার্কেটের ২য় তলায় নিয়ে যায়। এদের সহযোগিতায়, ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল আমিন এর ছোট ভাই রাশিদুল (৩০) তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরে সন্ধ্যার সময় বিষয়টি মেয়েটি ঘটনা বাসায় খুলে বলে। পরে তাকে রাত একটার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল