বিডি নিউজ ৬৪: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিল ও রাঙ্গামাটিতে আজকের বৈঠক বাতিল দাবিতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। অবরোধের ফলে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
তবে শহরে সীমিত আকারে হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবরোধের সমর্থনে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীদের মাঠে দেখা গেলেও অন্য সংগঠনগুলোর তৎপরতা নেই। সকালে খাগড়াছড়ি গেইট এলাকায় অবরোধ সমর্থকরা বিক্ষোভ করে। অবরোধকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, আজ রাঙ্গামাটি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে প্রায় ১৬ হাজার আবেদনপত্র জমা পড়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল