জুরাইনে বাবার খুনে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আটক
জুরাইনে বাবার খুনে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আটক

জুরাইনে বাবার খুনে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আটক

বিডি নিউজ ৬৪: রাজধানীর জুরাইনের কবরস্থান এলাকায় মোহর আলীকে (৬০) কুপিয়ে খুনের দায়ে অভিযুক্ত তার মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার গভির রাতে সুমন (২৮) নামের ওই যুবককে আটক করা হয় বলে জানান কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী। এর আগে, বিকেল পৌনে ৪টার দিকে ওই এলাকার নোয়াখালী পট্টির শিশু কবরস্থান সংলগ্ন একটি বাসার দোতলায় এ ছেলের হাতে বাবার খুনের ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, তাদের ছেলে সুমন (২৮) মাদকাসক্ত। চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে তিনদিন আগে তিনি দেশে আসেন। তারপর আবার তিনি মাদকে জড়িয়ে পড়েন।

শনিবার বিকেলে মাদক কিনতে টাকা চাওয়ায় বাবার সাথে ঝগড়া হয় সুমনের। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এরপর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মোহর আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *