র‌্যাংকিংয়ে উন্নতি ইউনিস খানের
র‌্যাংকিংয়ে উন্নতি ইউনিস খানের

র‌্যাংকিংয়ে উন্নতি ইউনিস খানের

বিডি নিউজ ৬৪: টেস্ট ব্যাটসম্যান হিসেবে র‌্যাংকিংয়ে তিনধাপ উন্নতি হলো পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ইউনিস খানের।আবুধাবি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ফলে ৮৬০ রেটিং নিয়ে তিন ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে উঠে এসেছেন ইউনিস। একই টেস্টে ১০ উইকেট শিকার করায় বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহ। ৮২৯ রেটিং নিয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের সাথে পঞ্চমস্থানে আছেন তিনি।

অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাই টেস্ট খেলতে পারেননি ইউনিস। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই ব্যাট হাতে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে ১২৭ ও দ্বিতীয় ইনিংসে ২৯ রানে অপরাজিত থাকেন ইউনিস। ফলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দ্বিতীয়স্থানে জায়গা করে নেন এই ডান-হাতি ব্যাটসম্যান। চলতি বছরের জুলাইয়ে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছিলেন ইউনিস। এছাড়া ২০০৯ সালেও র‌্যাংকিং শীর্ষে জায়গা করে নিয়েছিলেন তিনি।

ইউনিস ছাড়াও পাকিস্তানের মধ্যে অধিনায়ক মিসবাহ-উল-হকের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৬ রান করায় এক ধাপ এগিয়ে দশমস্থানে জায়গা করে নিয়েছেন মিসবাহ।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তার রেটিং ৯০৬। তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের জো রুট। ৮৫২ রেটিং তার সংগ্রহে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *