৩০ অক্টোবর থেকে ফিলিং স্টেশনে ধর্মঘটের হুমকি
৩০ অক্টোবর থেকে ফিলিং স্টেশনে ধর্মঘটের হুমকি

৩০ অক্টোবর থেকে ফিলিং স্টেশনে ধর্মঘটের হুমকি

বিডি নিউজ ৬৪: তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আগামী ৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশনস অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ বুধবার রাজধানীর কাকরাইলে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান।

মাসুদ খান বলেন, সড়ক ও জনপদ অধিদফতরের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার এবং জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি।

তিনি আরও বলেন, তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আগামী ৩০ অক্টোবর থেকে লাগাতারভাবে সারা দেশের ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *