বিডি নিউজ ৬৪: অদ্ভুত সব পোশাকের জন্য বিখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী লেডি গাগা। দীর্ঘদিন ধরে লেডি গাগা টেইলর কিন্নির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু এক দুঃখজনক ঘটনার পর তা আর থাকেনি। লেডি গাগা-টেইলর কিন্নি কয়েক মাস আগে আলাদা হয়ে গিয়েছেন। তবে সম্প্রতি লেডি গাগা জানিয়েছেন, এর পরেও তারা একে অপরকে ভালোবাসেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভ্যানিটি ফেয়ার।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় ‘আই অ্যান্ড আই’ গানের মিউজিক ভিডিও চিত্রায়নের সময় টেইলরের সঙ্গে পরিচয় হয় লেডি গাগার। অদ্ভুত ও বিচিত্র সব ফ্যাশনের জন্য আলোচিত এ কণ্ঠশিল্পীর সঙ্গে টেইলরের মন দেওয়া-নেওয়ার খবর তখন থেকেই বেশ আলোচনায় ছিল। এরপর কিন্নির সঙ্গে আংটি বদল করেছেন মার্কিন পপ গায়িকা লেডি গাগা। ভক্তরা তাদের সে সম্পর্ককে বেশ অভিনন্দনও জানিয়েছিল। তাদের এ সম্পর্ক টিকেছিল বেশ কয়েক বছর।
এরপর এ বছরের জুলাইতেই টেইলর কিনির সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে। বিচ্ছেদের যন্ত্রণায় লেডি গাগা তৈরি করেছেন নতুন গান ‘জোয়ান’। জানিয়েছেন, তাঁর নতুন অ্যালবামের সব গানেই তাঁর জীবনে আসা প্রেমিকদের কথা থাকবে।
এবার লেডি গাগা জানালেন, তিনি এখনও তার প্রাক্তন প্রেমিককে ভালোবাসেন। গত সোমবার এক ইন্টারভিউতে লেডি গাগা তার এ ভালোবাসার কথা নতুন করে ব্যক্ত করেন।
লেডি গাগা বলেন, ‘আমি মাদকসেবীদের মতো কথা বলতে পছন্দ করি না। তার পরেও আমি আমার মতোই। আর সে তার মতো।’
তিনি আরও বলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি। এটাই সত্য। এটি শুধু জীবনের পরিবর্তন। আমাদের জীবনে সবারই নানা পর্যায় অতিক্রম করতে হয়। আর এজন্য আমরা বিভিন্ন বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করি।’
বিচ্ছেদের পরেও একে অপরকে ভালোবাসেন লেডি গাগা-টেইলর কিন্নি
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল