ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডোমারে ইয়াবাসহ মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বাজারের ধানহাটী থেকে তাকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে তাকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক মিজানুর রহমান পৌরসভার ছোটরাউতা কাজিপাড়ার মৃত রিযাজুল ইসলামের ছেলে।

ডোমার থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে  মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাকে ৩৮টি ইয়াবা এবং পাঁচ হাজার ২০০  টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডোমার থানায় একাধিক মাদক আইনে  মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *