বিডি নিউজ ৬৪: তাঁর ছবিটিকে বলা হয় ‘আধুনিক যুগের মোনালিসা’। তাঁর ধূসর চোখে মজেছিল গোটা বিশ্ব। ‘আফগান গার্ল’ নামে তাঁর পরিচয় আজও পৃথিবীতে বিখ্যাত। কিন্তু এই মহিলাকেই গ্রেপ্তার করা হলো পাকিস্তানে। পরিচয়পত্র জাল করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
ন্যাশনাল জিওগ্রাফির বিখ্যাত চিত্রগ্রাহক স্টিভ ম্যাকিউরি ১৯৮৪ সালে পেশোয়ারে সরবত বিবি নামের এক তরুণীর ছবি তুলেছিলেন। সেই ছবিই ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফির ম্যাগাজিনের কভার ফটো হিসেবে নির্বাচিত হয়। ম্যাকিউরির পৃথিবী বিখ্যাত কাজের মধ্যে এই ছবিটি অন্যতম।
আজ বুধবার অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পেশোয়ারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে সরবত বিবির ছবি খ্যাতি লাভ করার প্রায় ১৭ বছর পর তাঁর সঙ্গে চিত্রগ্রাহক ম্যাকিউরির পুনরায় দেখা হয়েছিল। ২০০২ সালে এই আফগান মহিলার আসল খোঁজ পেয়েছিল গোটা দুনিয়া। চিত্রগ্রাহক জানিয়েছিলেন, সরবতের চোখের মধ্যে এমন কিছু রয়েছে, যা দেখে একবারেই চিনে ফেলা যায় তাঁকে। আজকের ঘটনার পর সেই মায়াবী চোখই এখন কারাগারের পিছনে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল