সাতক্ষীরায় কারিগরি মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের মানববন্ধন
সাতক্ষীরায় কারিগরি মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের মানববন্ধন

সাতক্ষীরায় কারিগরি মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের মানববন্ধন

বিডি নিউজ ৬৪: কারিগরি শিক্ষা বোর্ডের মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিন করেছে। সংগঠনের সাতক্ষীরা জেলা শাখা আজ বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি জহিরুল ইসলাম, পবিত্র মণ্ডল, সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

বক্তারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিক্যাল টেকনোলজিস্টদের সরকারি চাকরিসহ সকল ক্ষেত্রে সুযোগ প্রদান, ফার্মেসি এবং নার্সিং কাউন্সিল থেকে পেশাগত সনদপত্র প্রদান, ডেন্টাল টেকনোলজিস্টদের ম্যাটসের ন্যায় উপসহকারী ডেন্টাল অফিসারের পদমর্যাদাসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাঁরা দ্রম্নততম সময়ের মধ্যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *