বিডি নিউজ ৬৪: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জন আটক হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানার দুইজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানার তিনজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটা থানার দুইজন এবং পাটকেলঘাটা থানা থেকে তিনজন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল