ভারতের বিপক্ষে দারুণ শুরু নিউজিল্যান্ডের
ভারতের বিপক্ষে দারুণ শুরু নিউজিল্যান্ডের

ভারতের বিপক্ষে দারুণ শুরু নিউজিল্যান্ডের

বিডি নিউজ ৬৪: সিরিজের চতুর্থ ওয়ানডেতে রাঁচির ঝাড়খন্ড প্রদেশ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জয়ের বিকল্প নেই কিউইদের। কারণ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির ভারত। সে হিসেবে বলতে গেলে আজকের ম্যাচই সিরিজ নির্ধারণী।

দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। যদিও তৃতীয় ম্যাচে রান চেজ করে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি এবং ধোনির ৮০ রানের দারুণ একটি ইনিংসে ভর করে বিশাল জয় তুলে নিয়েছিল ভারত।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। গাপটিল এবং ল্যাথাম মিলে ৯৬ রানের ওপেনিং জুটি গড়েন। ল্যাথাম ব্যক্তিগত ৩৯ রানে অজিঙ্কা প্যাটেলের বলে মুনাফ প্যাটেলের হাতে ধরা পড়েন। তবে ক্যারিয়ারের ৩০ তম হাফসেঞ্চুরি তুলে নেন গাপটিল।

ল্যাথামের বিদায়ের পর গাপটিলের সঙ্গী হয়েছেন কেনে উইলিয়ামসন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ১৯ ওভারে ১ উইকেটে ১১২ রান। গাপটিল ৫৫ এবং উইলিয়ামসন ৯ রান নিয়ে ব্যাট করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *