বিডি নিউজ ৬৪: চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন চাইলেই তাদের এইচআইভি টেস্ট করাতে পারবেন। কারণ তারা এখন সাশ্রয়ী মূল্যেই ভেন্ডিং মেশিন থেকে এইচআইভি টেস্টিং কিট কিনতে পারছেন।
প্রস্রাব পরীক্ষার মাধ্যমে এইচআইভি স্ট্যাটাস নির্ণয়ের জন্য তৈরি কিটটির দাম পড়বে ৪.৪০ মার্কিন ডলার। দক্ষিণ-পশ্চিম চীনের নানচং শহরের সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটির প্রতিটি ইনস্ট্যান্ট নুডলস এবং অন্যান্য স্ন্যাকস শপে কিটটি পাওয়া যাচ্ছে।
এশিয়া ওয়্যার এর মতে, চীনের সরকার যে এইচআইভির বিরুদ্ধে লড়াইকে জরুরি মনে করছে তা তাদের এই পদক্ষেপ গ্রহণ থেকেই প্রমাণিত হয়। সম্প্রতি চীনের যুবকদের মধ্যে এইচআইভির প্রকোপ দ্রুত গতিতে বেড়ে চলেছে। চীনে এখন প্রায় ৫ লাখ মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। এই তথ্য পাওয়া গেছে জাতিসংঘের এইচআইভি/এইডস বিষয়ক একীভূত কর্মসুচি থেকে।
প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে ৪৩% হারে এইচআইভি সংক্রমণ বেড়ে চলেছে। যার ৮০ শতাংশই হচ্ছে সমকামিতার ফলে। নানচিং শহরের বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালিত গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে।
ওই গবেষণার উদ্ধৃতি দিয়ে এশিয়া ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে যারা সমলিঙ্গের সাথে যৌনতায় লিপ্ত হচ্ছে তাদের মধ্যেই এইচআইভি সংক্রমণের হার সবচেয়ে বেশি। চীনা বিদ্যালয়গুলোর পাঠক্রমে এইচআইভি এবং এইডস সম্পর্কিত সচেতনতা তৈরিতে পর্যাপ্ত শিক্ষাসুচি অন্তর্ভুক্ত করা হয়নি। আর এইচআইভি পজিটিভ রোগীদেরকে তাদের বন্ধু ও পরিবারের সদস্যরাও এড়িয়ে চলেন। সমকামিতার ফলেই এইচআইভি ছড়ায় সমাজে এই ধারণা প্রচলিত থাকায় এইচআইভিতে আক্রান্ত রোগীরাও তাদের রোগ নিয়ে প্রকাশ্যে কথা বলতে এবং চিকিৎসকের কাছে যেতে চান না।
ভেন্ডিং মেশিনে এইচআইভি টেস্টিং কিট বিক্রি করছে চীনা বিশ্ববিদ্যালয়!
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল