বায়ার্নের সাথে চুক্তি নবায়ন করবেন না লিওয়ানোদোস্কি!
বায়ার্নের সাথে চুক্তি নবায়ন করবেন না লিওয়ানোদোস্কি!

বায়ার্নের সাথে চুক্তি নবায়ন করবেন না লিওয়ানোদোস্কি!

বিডি নিউজ ৬৪: বায়ার্ন মিউনিখের সাথে নতুন করে আর চুক্তিতে স্বাক্ষর করবেন না পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানোদোস্কি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন লিওয়ানোদোস্কির এজেন্ট মাইক বার্থেল। এর আগে পোল্যান্ডের গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল যে লিওয়ানোদোস্কি বায়ার্নের সাথে নতুন করে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন।

নতুন চুক্তি অনুযায়ী লিও ২০২১ সাল পর্যন্ত বায়ার্নেই থাকবেন এবং তার বাৎসরিক চুক্তির পরিমান হবে ১৫ মিলিয়ন ইউরো। চুক্তি অনুযায়ী বুন্দেসলিগায় সতীর্থ থমাস মুলারের পরেই সবচেয়ে বেশী পারিশ্রমীক প্রাপ্ত খেলোয়াড় হবেন লিওয়ানদোস্কি। কিন্তু এই রিপোর্টের কোন সত্যতা নেই বলেই দাবী জানিয়েছেন বার্থেল। এক টুইটার বার্তায় বার্থেল জানিয়েছেন রবার্টের ব্যাপারে কার্যত নতুন কোন খবর নেই।

২০১৪ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দেয়া পোলিশ এই তারকার সাথে বেভারিয়ান্সদের ২০১৯ সাল পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *