বিডি নিউজ ৬৪: সব পুরুষকেই পৌরুষদীপ্ত মনে করেন না নারীরা। তবে যারা সুপুররুষ নন, তাদের মাঝে পুরুষত্ব আনতে পারে ডিওডরেন্ট। এক গবেষণায় বলা হয়েছে, ডিওডরেন্টের গন্ধে পুরুষের মাঝে পুরুষত্ব খুঁজে পায় নারীরা।
গবেষণায় বলা হয়, যারা সুপুরষ তাদের পারফিউমের প্রয়োজন পড়ে না। তবুও এর গন্ধ নারীদের কাছে পুরুষত্ব প্রকাশ করে।
ইউনিভার্সিটি অব স্টেরলিংয়ের মনোবিজ্ঞানীরা ১৩০ জন নারী ও পুরুষকে প্রশ্ন করেন। তাদের ছবি দেখানো হয়। এসব ছবিতে অন্যান্য নারী-পুরুষ দেখানোর মাধ্যমে তাদের ব্যক্তিত্ব তুলে ধরা হয়। এ ছাড়া তাদের ২৩৯ জন পুরুষ ও নারীর দেহের গন্ধ নমুনা হিসাবে সরবরাহ করা হয়।
গবেষকরা বলেন, নারীরা এ বিষয়ে খুবই স্পর্শকাতর। পুরুষদের চেয়ে নারীরা পারফিউমের গন্ধে বেশি আলোড়িত হন। তবে যে নারীরা ডিওডরেন্ট ব্যবহার করেন, অন্যান্য নারী অপেক্ষা তাদের মাঝেই বেশি নারীসুলভ বিষয় খুঁজে পান পুরুষরা। কিন্তু বিষটি পুরুষদের ক্ষেত্রে অনেক শক্তভাবে কাজ করে। একজন পুরুষ কতটা পৌরুষদীপ্ত তা নির্ভর করে তার ডিওডরেন্টের গন্ধের ওপর। নারীরা অন্তত এভাবেই বিবেচনা করেন। সেই গন্ধেই যেকোনো পুরুষ নারীদের কাছে সুপুরুষ হয়ে উঠতে পারেন।
মনোবিজ্ঞানী ড. ক্যারোলিন অ্যালেন বলেন, লিনাক্স এবং ওল্ড স্পাইসের মতো ব্র্যান্ডের পারফিউম এবং বডি-স্প্রে প্রায় সময়ই পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করে। কাজেই এসব ব্যবহার করে পুরুষরা নারীর কাছে বাড়তি সুবিধা নিতে পারেন।
আর এমনটা করতেই পারফিউম নির্মাতারা যুগে যুগে ডিওডরেন্টের গন্ধের পরিবর্তন করে আসছে। পৌরষত্বের রূপটিকে অনেকেই আগ্রাসী ও শক্তিমান হিসাবে দেখেন। কিন্তু একে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে ডিওডরেন্ট।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল