বিডি নিউজ ৬৪: তৃতীয় বা চতুর্থ শ্রেণিতে পড়ার সময়কার সে বাচ্চাটির কথা আমাদের সকলেরই নিশ্চয় মনে আছে। যে নিজের নিরাপত্তাহীনতার বোধ থেকে বলতো, “আমি তোমার চেয়ে ভালো বাস্কেটবল খেলোয়াড়” বা “আমার পরিবার তোমার পরিবারের চেয়ে বেশি ধনী!”
এখন বয়স হওয়ার পর আমরা বুঝতে পারছি যে, ওই ধরনের বাচ্চারা আসলে নিজেদের নিয়ে হতাশায় বা হীনমন্যতায় ভুগতো। তারা নিজেদের হীনমন্যতা দূর করার জন্য অন্যদেরকে হীনমন্যতায় ভোগাতে চাইতো।
কর্মস্থল বা যে কোনো জায়গাতেই বড়াই করা অশোভন কাজ। সাবালকরা নিজেদের সুনাম বা অর্জন নিয়ে কখনোই বড়াই করেন না। কিন্তু দুর্ভাগ্যক্রমে ব্যক্তিগত ব্র্যান্ডিং সংক্রান্ত শত শত নিবন্ধে আমাদেরকে প্রায়ই নিজেদর নিয়ে বড়াই করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এটা করবেন না!
আমরা হয়তো প্রায়ই লিঙ্কড ইন প্রোফাইলে লোককে নিজের পরিচয় দিতে গিয়ে অতিশয়োক্তি করতে দেখি। আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে, “কেন এই লোকেরা পুরোপুরি অপরিচিত লোকদের সামনে নিজেকে তাৎপর্যপূর্ণ হিসেবে উপস্থাপন করতে চান?”
নিজের ব্র্র্যান্ডিং করার ক্ষেত্রে এক নম্বর নিয়মটি হলো আপনাকে নিজের গল্পটি বলে যেতে হবে, নিজেকে নিয়ে মন্তব্য করার জন্য গল্পের বাইরে বের না হয়েই।
নিজের প্রশংসা করার মানে হলো গল্পের বাইরে বের হয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কতো চিত্তাকর্ষক ছিল পাঠককে তা বুঝানোর কসরত করা। আর এ কারণেই চাকরির সিভি বা লিঙ্কড ইন প্রোফাইলে কারো আত্ম-প্রশংসার বিষয়টি এতোটা বিরক্তির এবং একঘেঁয়ে লাগে। আমরা আপনাকে চিনি না। আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ডকে অনেক চিত্তাকর্ষক মনে করেন তাতে আমরা একটুও অভিভুত নই!
স্যান্ডির আগের লিঙ্কড ইন প্রোফাইলের সার সংক্ষেপ
আমি ১০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যমানের একটি ব্যবসা ইউনিট পরিচালনায় ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন নির্বাহী নেতা। আমি তিনটি ব্লু-চিপ ফার্মে শীর্ষ কর্মসম্পাদক এবং নির্বাহী দলের প্রভাবশালী সদস্য ছিলাম। আর আমি অ্যাংরি চকোলেট কম্পানিতে একটি যুগান্তকারী কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছি। আমি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি থেকে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্র্যাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছি। আমার রয়েছে অসাধারণ যোগাযোগ দক্ষতা।
স্যান্ডি যখন এই লিঙ্কড ইন প্রোফাইল সারসংক্ষেপ লেখেন তখন আসলে তিনি বুঝতে পারেননি যে তিনি কে। অ্যাংরি চকোলেট কম্পানিটি বিক্রি করে দেওয়ার সময় স্যান্ডিকে দ্রুততার সঙ্গে এবং অনেকটা অপমান করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। লিঙ্কড ইনের ওই প্রোফাইল সারসংক্ষেপ লেখার সময় স্যান্ডি তখনও নিজের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন এবং আতঙ্কগ্রস্ত ছিলেন।
আর এ কারণেই তিনি নিজের ব্যাকগ্রাউন্ড খুব বেশি চিত্তাকর্ষক করে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। কিন্তু এটা করতে গিয়ে তিনি বরং নিজেকে বিশৃঙ্খল এবং দুর্দশাগ্রস্ত হিসেবেই উপস্থাপন করেন।
আমরা আসলে কখনোই নিজেদের প্রোফাইলে বলতে চাই না, “আমি ছিলাম শীর্ষ কর্মসম্পাদনকারী” বা “আমি স্মার্ট” বা “আমি প্রতিভাবান”। নিজের প্রোফাইলে বা প্রথমবার সাক্ষাত হওয়া কারো সঙ্গে এই ধরনের কথা বলা একই রকম ভাবে বিব্রতকর।
আর এই কারণেই স্যান্ডি তার লিঙ্কড ইন প্রোফাইলটি পুনরায় লেখেন; যখন তিনি স্থিতিশীল হন। এবার স্যান্ডি তার অতীত কর্মজীবনের সুনির্দিষ্ট বিবরণ দেন এবং পেশাগত জীবনের পরের ধাপে তিনি ঠিক কী করতে চান তাও নির্দিষ্ট করে বলেন। এবার স্যান্ডি নিজের সাফল্যের ঢোল না পিটিয়ে বরং শুধু তার পেশাগত পথের বিবরণ দেন।
স্যান্ডির পরের লিঙ্কড ইন প্রোফাইলের সার সংক্ষেপ
আমি একজন অপারেশন লিডার এবং সাপ্লাই চেইন কৌশল প্রণয়নকারী। যার জীবনব্যাপী উদ্দেশ্য হলো চটপটে ও দ্রুতগামী প্রক্রিয়া নির্মাণ করা। যাতে উৎপাদন এবং বিতরণ ফার্মগুলো পুঁজির কোনো ধরনের অপচয় ছাড়াই দ্রুতলয়ে বেড়ে উঠতে পারে। আমি সে সময়টাতে অ্যাংরি চকোলেটের অপারেশন চালিয়েছে যে সময়টাতে এর পুঁজি ১০ মিলিয়ন ডলার থেকে ২৪০ মিলিয়ন ডলার হয়েছে। এবার আমি একটি অপারেশন ও সাপ্লাই চেইন টিমের নেতৃত্বদানের চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই।
এবারের প্রোফাইল সারসংক্ষেপে স্যান্ডি নিজের প্রশংসা করেননি বা নিজের অর্জনগুলো নিয়ে ঢোল পেটাননি। এবার তিনি শুধু নিজের কর্মজীবনের গল্প সাধারণভাবে বলে গেছেন। এবং পাঠকের ওপরই তার মূল্যায়নের ভার ছেড়ে দিয়েছেন। আর এতেই বরং স্যান্ডি নিজের ব্র্যান্ডিং করায় বেশি সফল হয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল