নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন
নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন

নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন

বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের নান্দাইলে উদ্বোধন করা হয়েছে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচি। আজ মঙ্গলবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ইউনিয়নের চামটা বাজার, ইউপি বাজার, কালিয়াপাড়া এবং  কালেঙ্গা বাজারে গিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম। এ সময় মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ বি সিদ্দিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আলাউদ্দিন ও ডিলারদের দোকানে তদারক কর্মকর্তাদের উপস্থিত থাকতে দেখা যায়।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্র জানায়, গত ৬ অক্টোবর নান্দাইলের ২৪ জন ডিলারের নিয়োগ বাতিল করা হয়। স্থগিত করা হয় খাদ্যবান্ধব কর্মসূচি। ১৯ দিনের মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ২৬ হাজার হতদরিদ্রের তালিকা প্রণয়ন ও ৪৭ জন ডিলার নিয়োগ করে আজ মঙ্গলবার একটি ইউনিয়নে ১০ কেজি দরে চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ১১টি ইউনিয়নের ৪৩টি স্থানে চাল বিক্রির কার্যক্রম শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *