বিডি নিউজ ৬৪: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড শহরের গোল্ড কোস্টে অবস্থিত ড্রিমল্যান্ড থিম পার্কের থান্ডার রিভার রেপিডস নামক একটি রাইড থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন ৪ জন প্রাপ্ত বয়স্ক। ডেইলিমেইল দেশটির পুলিশের বরাত দিয়ে জানায়, এই রাইডটিতে এ সময় ছয় জন এক সঙ্গে বসা ছিলেন। কিন্তু হঠাৎ করেই তারা রাইডটি থেকে ছিটকে পড়েন। এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন বলে জানায় তারা।
ডেইলি মেইলে আরো জানানো হয়, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাইডটি হঠাৎ করেই ওপরের দিকে উঠে যায়, এরপর রাইডটিতে বসা ৬ জনকে নিয়ে আছড়ে নিচের দিকে পড়ে। এ সময় চারজন ছিটকে পড়লেও বাকি দুইজন সেখান থেকে স্বাভাবিকভাবে বের হতে সক্ষম হয়। কিন্তু তারাও আহত হয়েছেন।
এদিকে এই দুর্ঘটনার পর পার্কটি বন্ধ করে দেয়া হয়েছে, সেই সঙ্গে দুর্ঘটনায় পানিতে পড়ে যাওয়া ৪ জনকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে রাইডের স্থানে থাকা পানি অপসারণ করা হয়। কিন্তু তাদের ৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত চারজনের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। তাদের বয়স ৩২ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা যায়। চারজন নিহতের ঘটনায় পার্কটিতে অনুসন্ধান চালাচ্ছে দেশটির পুলিশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল