মালয়েশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৫
মালয়েশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৫

মালয়েশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৫

বিডি নিউজ ৬৪: মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কমপক্ষে পাঁচজন রোগী নিহত হয়েছেন। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। দেশটির সংবাদমাধ্যম এই খরব জানিয়েছে।

এই অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়। জানা যায়, অকগ্নিকাণ্ডের সময় আইসিইউতে রোগীর সংখ্যা ছিল ১৩ জন। হাসপাতালে চিকিৎসারত রোগীদের তাৎক্ষণিক ভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *